1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

কুমিল্লার ড্রাম ট্রাকের চাপায় ৫ জন নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৯৯ বার দেখা হয়েছে

কুমিল্লার ড্রাম ট্রাকের চাপায় ৫ জন নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচংয়ে ড্রাম ট্রাকের চাপায় পাঁচজন নিহতের ঘটনায় চালককে গ্রেপ্তার করেছে র‍্যাব।
সদর দক্ষিণ উপজেলার কনেশতলা এলাকা থেকে শনিবার গভীর রাতে রাকিবুল হাসান রনিকে গ্রেপ্তার করা হয়।
১৯ বছর বয়সী রনির বাড়ি বুড়িচং উপজেলার মিরপুর গ্রামে। র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন,রনির ড্রাইভিং লাইসেন্স নেই। তাকে রোববার দুপুরে বুড়িচং থানায় হস্তান্তর করা হবে। কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কে বুড়িচংয়ের সিন্ধুরিয়াপাড়া কাটাজঙ্গল তুতবাগান এলাকায় শুক্রবার সকালে সিলেটের দিকে যেতে থাকা ড্রাম ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালকসহ অটোরিকশার পাঁচজনের মৃত্যু হয়। আহত হন দুজন। অটোরিকশার নিহত চালক মো. জুলহাস মিয়ার ছেলে মো. স্বপ্ন এ ঘটনায় শুক্রবার রাত ১০টার দিকে বুড়িচং থানায় চালকের নামে মামলা করেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, থানায় হস্তান্তরের পর রনিকে আদালতে তোলা হবে

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০