1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

সাকিবের আইপিএল খেলা নিয়ে যা বললেন সাবেক অধিনায়ক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ১১১৯ বার দেখা হয়েছে

এপ্রিলে দুই টেস্টের সিরিজে অংশ নিতে শ্রীলংকা সফরে যাবে বাংলাদেশ দল। সেই সফর থেকে ছুটি নিয়ে ভারতে আইপিএল খেলতে চলে গেলেন সাকিব আল হাসান।

দেশের হয়ে না খেলে সাকিবের আইপিএল খেলা নিয়ে জাতীয় দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা বলেন, সাকিব মনে করেছে শ্রীলংকায় টেস্ট খেলে কোনো লাভ নেই। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয়সারির দলের বিপক্ষে আমরা ঘরের মাঠে হেরেছি, আমার মনে হয় শ্রীলংকায়ও হারব।

তিনি আরও বলেন, শ্রীলংকা সাম্প্রতিক সময়ে খুব ভালো খেলছে, আর ওরা খেলেই যাচ্ছে। যেটা আমরা করছি না। মানুষকে দেখানোর জন্য জিম্বাবুয়ের বিপক্ষে আমরা খেলেছি। জিম্বাবুয়ে তো কোনো টিম না! জিম্বাবুয়ে এমন একটা টিম যে টিমের সঙ্গে আমাদের এ টিমও জিতবে।

হীরা বলেন, সাকিব বলতে চাচ্ছে- আমি দীর্ঘদিন আইপিএল খেলে আসছি। যেটা বিশ্বের হাইকোয়ালিটির টুর্নামেন্ট, এখানে বিভিন্ন দেশের তারকা ক্রিকেটাররা খেলেন। আমি তাদের সঙ্গে খেলে বিশ্বকাপের প্রস্তুতি জোরদার করতে চাই। তাছাড়া বিভিন্ন উইকেটে আইপিএল খেলা হয়, বিভিন্ন উইকেটে খেলে সে বিশ্বকাপের প্রস্তুতি সারতে পারবে। এটা আমাদের জন্য ভালো। বছরের শেষদিকে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা সাকিবের সেরা পারফরম্যান্স পাব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০