1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ফরিদগঞ্জে বসতঘরে আগুন, প্রাণ গেল বৃদ্ধার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ৮৬৩ বার দেখা হয়েছে
আমান উল্যা আমান //

চাঁদপুরের ফরিদগঞ্জে বসতঘরে আগুনে পুড়ে বেলি বেগম (৭০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর রাতে উপজেলার চরদুঃখীয়া পূর্ব ইউনিয়নের পশ্চিম সন্তোষপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভোর রাতে বসতঘরে দাউ দাউ আগুন দেখে তারা। এসময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে।  আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও বসতঘরের ভেতরে থাকা বৃদ্ধা বেলি বেগমকে বাঁচাতে পারেনি তারা। খোঁজ নিয়ে জানা গেছে, বেলি বেগম তার ঘরের ভেতর থেকে তালা মেরে ঘুমাতেন। যার কারণে তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
নিহত বেলি বেগমের ছোট বোন মনি বেগম বলেন, আমার বোন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে (পিজি) হাসপাতালে আয়া পদে কাজ করতেন। স্বামী সাজ্জাদ হোসেন ২০০৮ সালে মারা যান। তারপর গত প্রায় আড়াই বছর যাবৎ বাবার বাড়িতে একাই থাকেন বেলি বেগম।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, আগুন লাগার সংবাদ পেয়ে পাশের হাইমচর উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। কি কারণে আগুন লেগেছে, পুলিশ তা তদন্ত করছে।
আগুন লাগার বিষয়ে হাইমচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওহীদুল ইসলামের ধারণা, এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে হয়তো আগুন লাগতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০