1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

দেবীদ্বারে ১৫ ইউনিয়ে ৩ চেয়ারম্যান প্রার্থীসহ ৫জনের মনোনয়ন পত্র বাতিল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২
  • ১১৩৯ বার দেখা হয়েছে
নিজস্ব প্রতিবেদক //

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১১৭জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৩৬জন ও সাধারণ সদস্য পদে ৬০৪জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তাগন।

শনিবার সকাল ১০টা থেকে সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তাদের কার্যালয়ে ইউপি চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু করা হয়। এ সময় ঋণ খেলাপী হওয়ায় ভানী ইউনিয়নের সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হানিফ খান, আয় ব্যায়ের হিসাব বিবরনী না দেওয়ায় গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী মোঃ সফিকুল ইসলাম ও বয়স কম হওয়ায় জাফরগঞ্জ ইউনিয়নের সতন্ত্র প্রার্থী ইমরান হোসেন’র মনোনয়নপত্র বাতিল করা হয়।

এছাড়াও বয়স কম হওয়ায় জাফরগঞ্জ ইউনিয়নের সংরক্ষিত মহিলা ৩নং ওয়ার্ডের মোসাঃ পপি আক্তার ও রাজামেহার ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাহাদুর আলমের মনোনয়নপত্র বাতিল করেছে সংশ্লিষ্ট রির্টানিং কর্মকর্তরা।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন জানান, প্রার্থীদের যাচাই বাছাই শেষে তালিকা প্রকাশ করা হয়েছে। এছাড়াও নির্বচনে যেন কোন প্রকার সংঘর্ষের ঘটনা না ঘটে সে দিকে খেয়াল রাখা এবং আচরণবিধি মেনে চলার জন্য প্রার্থীদের আহবান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০