1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

জাতিসংঘ মানবাধিকার রিপোর্টের ভুল ও মিথ্যাচার ধরিয়ে দিল ইরান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৭৯৬ বার দেখা হয়েছে
মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কমিশন যে বিতর্কিত প্রতিবেদন প্রকাশ করেছে তার মিথ্যাচার ও বিকৃতিগুলো ধরিয়ে দিয়েছে তেহরান। ইরানের পক্ষ থেকে জাতিসংঘকে একটি বিস্তারিত চিঠি লিখে এসব ভুলভ্রান্তি ধরিয়ে দেওয়া হয়েছে।

ইরানের মানবাধিকার বিষয়ক বিচার বিভাগীয় সর্বোচ্চ পরিষদের প্রধান আলী বাকেরি-কানি জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও মানবাধিকার পরিষদের হাই কমিশনার মিশেল ব্যাচলেটের কাছে ওই চিঠি পাঠিয়েছেন।

চিঠিতে জাতিসংঘের কথিত বিশেষ প্রতিবেদক জাভিদ রেহমান ইরানের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে যে প্রতিবেদন দিয়েছেন সেগুলোর ‘অস্পষ্ট অভিযোগ ও দাবিগুলো’ স্পষ্ট করার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়েছে।

ওই প্রতিবেদক তার প্রতিবেদনে ইরানের বিরুদ্ধে অভিযোগের পাহাড় দাঁড় কারিয়েছেন এবং প্রমাণবিহীন মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। তার অন্যতম অভিযোগ হচ্ছে, ইরানে নারীদের সঙ্গে ‘দ্বিতীয় শ্রেণির নাগরিক’ হিসেবে আচরণ করা হয় এবং দেশটি কোভিড-১৯ মোকাবিলায় অদক্ষতার পরিচয় দিয়েছে। বাকেরি-কানির চিঠিতে এসব অভিযোগের পক্ষে উপযুক্ত প্রমাণ তুলে ধরার আহ্বান জানানো হয়েছে। সূত্র: প্রেস টিভি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০