1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৬৬১ বার দেখা হয়েছে

চুয়াডাঙ্গার দামুড়হুদার ডুগডুগি গ্রামে ট্রাকের ধাক্কায় ‘আলমসাধু’ (ইঞ্জিনচালিত তিনচাকার ভ্যান)-তে থাকা পিতা-পুত্র নিহত হয়েছেন। আজ রবিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ডুগডুগি গ্রামের আলমসাধুচালক আহসানুল হক (৩৮) ও তার ছেলে আজম আলী (১০)।

দামুড়হুদা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক জানান, সকালে আহসানুল তার আলমসাধু গাড়িতে তার ছেলেকে নিয়ে দর্শনার দিকে যাচ্ছিল। পথে দর্শনার দিক থেকে চুয়াডাঙ্গার দিকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আলমসাধুটিকে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যায় পুত্র আজম আলী। পরে দামুড়হুদা চিৎলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিতা আহসানুলের মৃত্যু হয়।

তিনি আরও জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেছে। তার খোঁজ নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০