1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল The Founding of YouTube A Short History ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল সম্ভাব্য সময় জানালো বোর্ড হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির দেবীদ্বার উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক

ব্রাহ্মণবাড়িয়ায় যান ও ট্রেন চলাচল বন্ধ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৬১৬ বার দেখা হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের ডাকা হরতাল চলছে। রবিবার সকাল থেকেই হেফাজতে ইসলামের নেতাকর্মীরা হরতালের সমর্থনে জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করছে।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সভা করে। বক্তব্য রাখেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় উপদেষ্টা ও জেলার সাধারণ সম্পাদক ও জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মোবারক উল্লাহ, জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা শামসুল হক, কওমী প্রজন্ম ব্রাহ্মণবাড়িয়ার মুখপাত্র হাফেজ মুফতি এরশাদুল্লাহ, প্রমুখ।

হরতালকে কেন্দ্র করে বন্ধ রয়েছে দোকান পাটসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়াও আঞ্চলিক ও মহাসড়কে ছোট-বড় এবং দূর-পাল্লার সকল যান চলাচল বন্ধ রয়েছে। সকাল ৯টা ২০ মিনিট থেকে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা ও ঢাকা-সিলেট রেলপথ বন্ধ রয়েছে। ঢাকা-সিলেট, কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া অংশের কমপক্ষে ৪০টি জায়গায় টায়ারে আগুন দিয়ে সড়কে ব্যারিকেড দেয়া হয়। এছাড়াও শহরের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি, কাঠের গুঁড়ি ও ইট ফেলে সড়কে ব্যারিকেড সৃষ্টি করা হয়েছে।

এদিকে শহরের আইনশৃঙ্খলা রক্ষায় শহরের বিভিন্ন পয়েন্টে বিজিবি, পুলিশ, এবিপিএনসহ আইনশৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০