1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন

বিশ্বে উন্নতির উদাহরণ বাংলাদেশ’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৫১০ বার দেখা হয়েছে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মনে করেন, বিশ্বের সামনে বাংলাদেশ উন্নতির উদাহরণ। তিনি বলেছেন, বাংলাদেশ আজ বিশ্বের সামনে বিকাশ ও পরিবর্তনের উদাহরণ। আর এ উন্নয়নে ভারত সহযাত্রী।

শনিবার দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানির ওড়াকান্দিতে মতুয়া সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ-ভারত বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা চায় এমন মন্তব্য করে নরেন্দ্র মোদি বলেন, ভারত-বাংলাদেশের লক্ষ্য শান্তি প্রতিষ্ঠায় কাজ করা।

ওড়াকান্দিতে ভারতীয়দের জন্য তীর্থযাত্রা আরও সহজ করা হবে জানিয়ে ভারতের সরকারপ্রধান বলেন, ওড়াকান্দি হচ্ছে বাংলাদেশ-ভারতের আত্মিক সম্পর্কের তীর্থভূমি।

এর আগে মতুয়া সম্প্রদায়ের প্রাণপুরুষ হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা অর্চনা করেন ভারতের প্রধানমন্ত্রী। পরে মতবিনিময় সভায় যোগ দেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০