1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

বায়তুল মোকাররমের উত্তর গেটে হেফাজতের বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৭০৫ বার দেখা হয়েছে

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটের ভেতরে হেফাজতে ইসলামের বিক্ষোভ সমাবেশ চলছে। শনিবার দুপুর ১২টায় এ সমাবেশ শুরু হয়।

ঢাকা মহানগর হেফাজতে ইসলামের উদ্যোগে সমাবেশে মহানগর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক, কেন্দ্রীয় নেতা মাওলানা হাসান জামিল, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা মুহিত খানসহ সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত আছেন।

সমাবেশে বক্তারা রবিবারের হরতাল সফল করার জন্য যার যার এলাকায় সকাল ৬টা থেকে রাস্তায় অবস্থান নেওয়ার আহ্বান জানান। তারা বলেন, আমাদের ভাইদের রক্ত বৃথা যেতে পারে না।

এদিকে পল্টন মোড় ঘিরে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

উল্লেখ্য, শুক্রবার (২৬ মার্চ) জুমার নামাজের পর বায়তুল মোকাররম এলাকায় পুলিশের সঙ্গে হেফাজত কর্মীদের সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। অপরদিকে চট্টগ্রামের হাটহাজারীতে বিক্ষোভরত হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৪ জন নিহত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০