1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

গোপালগঞ্জের ব্যবসায়ী দুলাল শেখ হত্যাকান্ডে ৫ জনের ফাঁসির আদেশ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৫৭৮ বার দেখা হয়েছে
 গোপালগঞ্জ, প্রতিনিধি:
গোপালগঞ্জের মুকসুদপুরের ব্যবসায়ী দুলাল শেখ হত্যাকান্ডের বিচারের রায়ে ৫ আসামীকে ফাঁসির আদেশ ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন অতিরিক্ত দায়রা জজ আদালত। দীর্ঘ শুনানী শেষে মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো: আব্বাস উদ্দীন এ রায় ঘোষনা করেন। রায় ঘোষনার সময় মৃত্যুদন্ডপ্রাপ্ত সকল আসামী আদালতে অনুপস্থিত ছিলেন। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, গোপালগঞ্জর মুকসুদপুর উপজেলার ভট্টাচার্য্য কান্দি গ্রামের মো: মান্নান শেখের ছেলে ফক্কার শেখ, মুছা শেখের ছেলে মো: মেহেদী হাসান শেখ, গোহালা গ্রামের শংকর সাহার ছেলে সুমন সাহা, একই গ্রামের মো: কাঞ্চন ফকিরের ছেলে মো: কাওছার ফকির এবং শ্রীজিতপুর গ্রামের সিরাজ মোল্লার ছেলে মো: আল আমিন মোল্লা। মামলার বিবরনে জানা গেছে, ২০১২ সালের ২ জুন বিকালে বাড়ীতে থেকে বের হন দুলাল শেখকে। এরপর রাতে বাড়ী না আসালে তার স্ত্রী সুলতানা বেগম ফোন করলে তিনি আসামীদের সাথে রয়েছে বলে জানান। এরপর রাতের যে কোন সময় দুলাল শেখকে গোহলা গ্রামের একটি শ্মাশান ঘাটে কুপিয়ে হত্যা করে কুমার নদীতে ফেলে দেয়। পর দিন ৩ জুন কুমার নদ থেকে পুলিশ দুলাল শেখের মরদেহ উদ্ধার করে। ওই দিনই মুকসুদপুর থানায় বেশ কয়েকজনকে আসামী করে নিহতের স্ত্রী সুলতানা বেগম একটি হত্যা মামলা করেন (মামলা নং-০৫)। পরে পুলিশ তদন্ত শেষে ফক্কার শেখ, মো: মেহেদী হাসান শেখ, সুমন সাহা, মো: কাওছার ফকির এবং মো: আল আমিন মোল্লাকে আসামী করে ২০১২ সালের ৩০ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেয়। হুকুমদাতা প্রধান আসামী আল আমিন মোল্লা বিদেশে থাকলেও বাকী ৪ আসামীকে গ্রেফতার করে পুলিশ। এসময় আসামী মো: মেহেদী হাসান শেখ ও সুমন সাহা হত্যাকান্ডের কথা স্বীকার করে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরবর্তীতে তারা জামিন নিয়ে পালাতক রয়েছে। বিজ্ঞ বিচারক দীর্ঘ শুনানী করে আসামীদের অনুপস্থিতিতে প্রত্যেক আসামীকে ফাঁসির আদেশ ও ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। এ রায় ঘোষনার সময় সকল আসামীরা আদালতে অনুপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি এ্যাডভোকেট মো: শহিদুজ্জামান খান পিটু এবং আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন মুন্সী মো: আতিয়ার রহমান এবং মোহাম্মদ আবু তালেব শেখ। বাদী পক্ষের আইনজীবী এপিপি এ্যাডভোকেট মো: শহিদুজ্জামান খান পিটু বলেন, এ রায়ের মধ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। কেউ অপরাধ করতে ছাড় পাওয়া যাবে না এ রায় তার প্রকৃত উদাহরন। এ রায়ে বাদী পক্ষের সবাই আমরা খুঁশি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০