1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ

সাবেক মন্ত্রী মাহবুবুর রহমান মারা গেছেন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৮১৭ বার দেখা হয়েছে

সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। শনিবার (২৭ মার্চ) ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান জানান, অ্যাডভোকেট মাহবুবুর রহমানের জানাজা বাদ আছর রাজধানীর বারিধারা মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

মাহবুবুর রহমান ১৯৬২ সালের ১২ ডিসেম্বর উচ্চ আদালতের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ১৯৮৪ সালে এরশাদ সরকারের সময় ধর্মমন্ত্রী ও ১৯৮৬ সালে শিক্ষা মন্ত্রী ছিলেন মাহবুবুর রহমান। পরবর্তীতে তিনি ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৩ আসন (চাটখিল) থেকে বিএনপির সংসদ সদস্য (এমপি) ছিলেন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০