1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দেশে ফেসবুক-ম্যাসেঞ্জারে বিভ্রাট, ইন্টারনেটে ধীরগতি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৬৬৭ বার দেখা হয়েছে

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং ম্যাসেজিং প্ল্যাটফর্ম ম্যাসেঞ্জার বিভ্রাটের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ব্যবহারকারীরা জানিয়েছেন, আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টা থেকে তারা ফেসবুক ও ম্যাসেঞ্জারে ঢুকতে পারছেন না। রাত পৌনে ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেসবুক ও ম্যাসেঞ্জার ব্যবহার করা যাচ্ছে না।

গ্লোবাল আউটেজ শনাক্তকরণ সাইট ডাউনডিটেক্টরে ফেসবুকের বৈশ্বিক কোনো বিভ্রাটের কথা জানানো হয়নি বা কোনো সমস্যার কথাও বলেনি প্রতিষ্ঠানটি। এটা ইঙ্গিত করে, শুধু বাংলাদেশের বা স্থানীয় ব্যবহারকারীরাই ফেসবুক ব্যবহারে সমস্যার মুখোমুখি হচ্ছেন।

এ বিষয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারেরা বলছেন, বিষয়টি তাদের হাতে নেই। সরকারের হাতে ফেসবুক ডাউন করার প্রযুক্তি আছে।

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে আজ দুপুরের পর রাজধানীর বায়তুল মোকাররম ও চট্টগ্রামের হাটহাজারীতে বিক্ষোভ-সংঘর্ষ হয়। এ ঘটনায় হাটহাজারীতে চারজন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

অপারেটর সূত্রে জানা গেছে, এরপর সন্ধ্যার আগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে মোবাইল অপারেটরগুলোকে সংশ্লিষ্ট এলাকায় দ্রুতগতির ইন্টারনেট সেবা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০