1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

কিশোরগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৫৪৩ বার দেখা হয়েছে
 কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয় গ্রামবাসী। মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের দক্ষিণ সালুয়া গ্রামের একটি কলাবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয় ফায়েজ উদ্দিনের কলা বাগানে কয়েকজন মরদেহটি দেখতে পেলে পুলিশকে খবর দেয়৷ পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় কুলিয়ারচর থানার থানার ওসি তদন্ত লুৎফর রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে৷ তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০