1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

মানিকগঞ্জে গণপিটুনিতে নিহত ১

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৫৭৯ বার দেখা হয়েছে
 জেলা প্রতিনিধিঃ
মানিকগঞ্জের শিবালয়ে গ্রামবাসীর গণপিটুনিতে আতাউর রহমান নয়ন (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন আহত হয়েছেন মো. লিটন মোল্লা নামের একজন। সোমবার (১১ অক্টোবর) দিনগত রাতে উপজেলার বকচর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী তাদের ডাকাত বললেও পুলিশ বলছে চোর। নিহত আতাউর দৌলতপুর উপজেলার খলিশি এলাকার বাসিন্দা। আহত লিটন সদর উপজেলার নিতরার বাসিন্দা। গ্রামবাসী জানান, রাতে আটুল সাহার বাড়িতে পাঁচ থেকে ছয়জনের ডাকাত দল ঢুকে পড়ে। ডাকাত সদস্যরা ওই বাড়ির নারীসহ তিনজনকে মারধর করে লুটের মাল নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে আশেপাশের প্রতিবেশীরা জড়ো হন। মালামাল নিয়ে কয়েকজন পালিয়ে যেতে পারলেও দুজনকে ধরে গ্রামবাসী গণপিটুনি দেয়। এতে আতউর রহমান ঘটনাস্থলে মারা যান এবং লিটন মোল্লা আহত হন। তবে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবীর বলেন, চুরির উদ্দেশ্যে তিনজন মিলে ওই এলাকার একটি বাড়িতে যায়। এ সময় এলাকাবাসীর গণপিটুনিতে একজন নিহত হন ও আরেকজন আহত হন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০