1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

দেবীদ্বারে সংহতি দিবস পালনে পাল্টা পাল্টি কর্মসূচী, এমপির গাড়ি বহরে হামলা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে
দেবীদ্বারে সংহতি দিবস পালনে পাল্টা পাল্টি কর্মসূচী, এমপির গাড়ি বহরে হামলা
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • এ আর আহমেদ হোসাইন:

কুমিল্লার দেবীদ্বারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে ৮ নভেম্বর রবিবার বিকালে পৃথক স্থানে বিএনপির দুই গ্রুপের পাল্টা পাল্টি কর্মসূচি পালন করা হয়। কুমিল্লা-৪ দেবীদ্বারের চার বারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব ইন্জিনিয়ার মন্জুরুল আহসান মুন্সী, জেলা উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব এ এফএম তারেক মুন্সি ও ব্যরিস্টার রেজভীউল আহসান মুন্সীর উপস্থিতিতে দেবীদ্বার রেয়াজ উদ্দিন মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়,এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাজেদা আহসান মুন্সী। অপর দিকে উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে সংরক্ষিত নারী আসন ৩০৩ এর (এমপি)রাশেদ বেগম হিরা, বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন,কুমিল্লা উত্তর বিএনপির আহবায়ক আবুল হাশেম,জেলা উত্তর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম (বাবু) ও কুমিল্লা উত্তর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সুফিয়া বেগম এর উপস্থিতিতে দেবীদ্বার নিউমার্কেট চত্বরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের সমাবেশ করা হয়। এদিকে উভয়ের সমাবেশ শেষে, মন্জুরুল আহসান মুন্সীর সমর্থিত নেতাকর্মীরা রেলী নিয়ে বের হয়ে উপজেলা পরিষদের সামনের দিকে গেলে দেবীদ্বার নিউমার্কেট চান্দিনা রোর্ডের মাথায় এসে পৌছালে অপর দিক থেকে গাড়ি বহর নিয়ে আসা সংরক্ষিত নারী (এমপি)রাশেদা বেগম হিরার গাড়ি বহরে থাকা কুমিল্লা উত্তর বিএনপির আহবায়ক আবুল হাশেম ও বিএনপির নির্বাহী সদস্য সাইদুর রহমান লিটনসহ ঢাকা যাওয়ার পথে মুখোমুখি হলে মন্জুরুল আহসান ও তারেক মুন্সীর নেতাকর্মীরা ভুয়া ভুয়া ,দালাল দালাল শ্লোগানে গাড়ি বহর অবরুদ্ধ হন। এক পর্যায়ে এম এ আউয়াল খানের গাড়ি ভাংচুর করে। পরে পুলিশের উপস্থিতিতে জেলা উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব এএফএম তারেক মুন্সিসহ দলীয় নেতাকর্মীদের সহযোগিতায় আটক গাড়ি বহর ছেড়ে দেওয়া হয়। এবিষয়ে দেবীদ্বারের সংরক্ষিত নারী এমপি রাশেদা বেগম হীরা বলেন, আমার সামনেই বিএনপির দুই গ্রুপের মধ্যে হট্টগোল, হাতাহাতি ও গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। তবে একই দিনে বিএনপি দুই গ্রুপের প্রোগাম জানার পর আমি সাংগঠনিক নিয়মের বাহিরে কোন প্রোগামে যাব না বলে মাজেদা আহসান মুন্সিকে জানিয়ে দেই। আজ উপজেলা বিএনপির আয়োজিত প্রোগামে উপস্থিত হই। প্রোগাম শেষে আসার পথে মুন্সি গ্রুপের নেতাকর্মীরা আমাদের অবরুদ্ধ করে। এসময় কয়েকজনকে মারধর ও গাড়ি ভাংচুর করে তারা। এ বিষয় আমি দলের উর্ধ্বতন নেতাকর্মীদের অবগত করবো ও তাদের বিরুদ্ধে ব্যবস্হা গ্রহণের জন্য। এদিকে জেলা উত্তর বিএনপির সাবেক সদস্য সচিব এ এফএম তারিক মুন্সী বলেন তাদের পোগ্রাম এর সময়সূচি ছিলো বিকাল ২টা- থেকে ৩ টা পর্যন্ত,বাদ আসর শান্তিপূর্ন ভাবে আমাদের কার্যক্রম শেষে বাড়ি ফেরার পথে তাদের গাড়ি বহর সামনে পড়লে দলের ত্যাগী নেতাকর্মীরা উত্তেজিত হয়ে উঠে, এ অবস্থায় আমরা নিজেে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেস্টা করি। এবিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান বলেন, একই দিনে বিএনপির দুই গ্রুপের প্রোগামকে ঘিরে কঠোর অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী। হাতাহাতি ও হট্টগোল এবং গাড়ি ভাংচুরের ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা করে গ্রহণ করবো

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০