1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ

এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার দেখা হয়েছে
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • দেশের ঘটনা ডেস্ক 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে নাহিদ ইসলামকে আহ্বায়ক এবং আখতার হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।

আজ শুক্রবার (২৩ অক্টোবর) এনসিপির দপ্তর সেলের  এক বিজ্ঞপ্তিতে পুনর্গঠিত আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়।

কমিটিতে নাসিরুদ্দিন পাটোয়ারী ও হাসনাত আব্দুল্লাহকে সিনিয়র যুগ্ম মহাসচিব এবং সার্জিস আলম ও আসিফ মাহমুদকে সিনিয়র যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়াও যুগ্ম সদস্যসচিব করা হয়েছে আলাউদ্দীন মোহাম্মদ (আন্তর্জাতিক), এস.এম. সাইফ মুস্তাফিজ (কোষাধ্যক্ষ), মো. নিজাম উদ্দিন, নাহিদা সারোয়ার নিভা, ফরিদুল হক, মো. আতাউল্লাহকে।

আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাহসীন রিয়াজ এবং সহ-আন্তর্জাতিক সম্পাদক হয়েছেন আশরেফা খাতুন। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাদিয়া ফারজানা দিনা এবং সহ-দপ্তর সম্পাদক হয়েছেন ইফতেখারুল ইসলাম।

আইন সম্পাদক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। সহ-আইন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট এরশাদুল বারি ও অ্যাডভোকেট ছেহায়েত উল্লাহ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০