1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুড়িগ্রামে প্রেমিক কর্তৃক তানিয়া হত্যার বিচারের দাবিতে মানব বন্ধন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৬০১ বার দেখা হয়েছে
 রোকন মিয়া কুড়িগ্রাম প্রতিনিধি //
কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট এর ৭ম পর্বের সিভিল টেকনালজির মেধাবী ছাত্রী তানিয়া আক্তার তুলির হত্যাকারীর বিচারের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানব বন্ধনে এলাকাবাসী, সহপাঠিসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। মানব বন্ধনে বক্তারা বলেন, গত ৩০ সেপ্টেম্বর জেলার রাজারহাট উপজেলার টগরাই হাট এলাকায় ঘুরতে গিয়ে তানিয়া আক্তারকে অটোরিকসা থেকে ধাক্কা মেরে ফেলে দেয় তার বখাটে প্রেমিক সোহাগ। এতে সে গুরুতর আহত হয়ে ৮দিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ৭ অক্টোবর মৃত্যু বরণ করে। এ ঘটনায় রাজারহাট থানায় মামলা হলেও অভিযুক্ত সোহাগকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অবিলম্বে তানিয়া হত্যাকারী আসামীকে গ্রেফতার করে দৃষ্টামূলক শাস্তির দাবী জানান বক্তারা। উল্লখ্য, কুড়িগ্রাম পৌর শহরের পাঠান পাড়া এলাকার মোঃ: তৈয়ব আলীর মেয়ে ও কুড়িগ্রাম পলিটেকনিক ইন্সষ্টিটিউটের ছাত্রী মোছা: তানিয়া আক্তার (তুলি) সাথে প্রেমের সম্পর্ক চলে আসছিল একই এলাকার আব্দুল হাকিমের ছেলে সোহাগের। গত ৩০ সেপ্টেম্বর তানিয়া আক্তারকে ঘুরতে নিয়ে যায় বখাটে প্রেমিক সোহাগ। এর এক পর্যায়ে গিয়ে রাজারহাটের টগরাই হাট এলাকায় একটি ব্রীজের উপর অটোরিকসা থেকে তানিয়াকে ধাক্কা মেরে ফেলে দিয়ে পালিয় যায় সোহাগ। এতে মাথায় প্রচন্ড আঘাত পাওয়ায় নাক-কান দিয়ে রক্ত বেরিয়ে আসে তানিয়ার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে ৮দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় তানিয়ার। এ ঘটনায় গত ৩ সেপ্টেম্বর তানিয়ার বাবা মোঃ: তৈয়ব আলী বাদী হয়ে রাজারহাট থানায় সোহাগকে আসামী করে মামলা দায়ের করেন। এ ব্যাপার রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার জানান, আসামী ধরতে জোর তৎপরতা চলছিল। পরে জানতে পারলাম যে তানিয়া হত্যা মামলার আসামী রবিবার (১০ অক্টোবর) আদালতে আত্মসমর্পণ করেছে। আসামী এখন জেল হাজতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০