1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান: দেবীদ্বার বিএনপির

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২৭৬ বার দেখা হয়েছে
হাসনাত আব্দুল্লাহ কে সংযত হয়ে বক্তব্য প্রদানের আহবান:  দেবীদ্বার বিএনপির
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • এ আর আহমেদ হোসাইন

হাসনাত আব্দুল্লাহ কে কুমিল্লা দেবীদ্বার উপজেলা বিএনপির নতুন আহবায়ক কমিটির পক্ষ থেকে কড়া হুশিয়ারি সতর্কবার্তা দেওয়া হয়েছে। কুমিল্লা -৪ (দেবীদ্বার)আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি) দক্ষিণাঞ্চলের প্রধান সংগঠন
হাসনাত আব্দুল্লাহ কে উদ্দেশ্য করে বলা হয়েছে, সম্প্রতিক রাজনৈতিক বক্তব্য সংযত ও শালীনতা বজায় রাখতে হবে এবং পরিস্থিতি ঘোলাটে করার মত কোনো বক্তব্য বা কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে।
বুধবার ( ১৫ জুলাই) রাতে দেবীদ্বার উপজেলা বিএনপির দলীয় প্যাডে সদ্য ঘোষিত উপজেলা বিএনপির আহবায়ক মো. জসিম উদ্দিন ও সদস্য সচিব আবুল কালাম আজাদ এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সতর্ক বার্তা দেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একটি চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা লুটানোর চেস্টা করছে। কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে কেউ ভিন্ন কোনো উদ্দেশ্য হাসিলের চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও উল্লেখ করা হয়। এতে অভিযোগ করে বলা হয়, কুমিল্লা- ৪ ( দেবীদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ সম্প্রতি শিক্ষামন্ত্রী কে নিয়ে অশালীন ও অসৌজন্যমূলক বক্তব্য দেওয়া হয়েছে, যা রাজনৈতিক সৌজন্যেবোধের পরিপন্থী। বিএনপি পক্ষ থেকে তাকে সংযত ভাষায় বক্তব্য দেওয়া আহবান জানিয়ে বলা হয়, যৌক্তিক সমালোচনা গ্রহণ যোগ্য হলেও রাজনৈতিক শালীনতা বজায় রাখা সকলের দ্বায়িত্ব। অন্যথায় বিএনপির পাল্টা জবাব দিতে পিছপা হবে না। এ প্রেস বিজ্ঞপ্তিতে হাসনাত আব্দুল্লাহকে অতিকথন ও অতিরঞ্জিত বক্তব্য পরিহারেরও আহবান জানানো হয়।
বৃহস্পতিবার সকালে দেবীদ্বার উপজেলা বিএনপির আহবায়ক মো. জসিম উদ্দিন বলেন – ” আমাদের ধৈর্যের সীমা অতিক্রম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। শিক্ষামন্ত্রী তার অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। এরপরও কুমিল্লা- ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ শিক্ষামন্ত্রীকে নিয়ে অসৌজন্যমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেস্টা করেছেন। আমরা তার কাছ থেকে দ্বায়িত্ববোধ ও সৌজন্যেমূলক আচরন প্রত্যাশা করি। এর ব্যত্যয় ঘটলে রাজনৈতিকভাবে জবাব দেওয়া হবে।
এ বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ মোঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেস্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০