1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ পরীক্ষার্থী, বহিষ্কার ১ প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, কিশোরী আটক কুমিল্লার ইতিহাসে প্রথম নারী ডিসি হলেন রোজী আক্তার কুমিল্লায় ফেলে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে হস্তান্তর শিক্ষার্থীকে দিয়ে এসএসসি খাতা মূল্যায়নে অভিযোগ, ভিডিও ভাইরাল দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে মাদক বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২৭ বার দেখা হয়েছে
ছাত্র দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: শিক্ষক ও শিক্ষার্থী গ্রেফতার
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • এ আর আহমেদ হোসাইন

এসএসসি পরীক্ষার খাতা নিজে মূল্যায়ন না করে শিক্ষার্থীকে দিয়ে দেখানোর অভিযোগে কুমিল্লার দেবীদ্বার উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়া এবং একই ঘটনায় উত্তরপত্র মূল্যায়নে সহায়তার অভিযোগে ওই বিদ্যালয়ের ছাত্র মেহেদী হাসান কে গ্রেপ্তার করেছে দেবীদ্বার থানা পুলিশ।
রোববার ( ১২ জুলাই) বিকালে বিষয়টি নিশ্চিত করে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক বাদী হয়ে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেছেন। ওই মামলার ভিত্তিতেই শিক্ষক ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে এবখ তাদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার কৃতরা হলেন – মুরাদনগর উপজেলার নগরপাড় গ্রামের মৃত আব্দুল সোবহানের ছেলে ওই স্কুলের প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়া( ৫২) ও একই স্কুলেরছাত্র ও উত্তরপত্র মূল্যায়ন করা অভিযুক্ত মেহেদী হাসান( ১৫)। পুলিশ ও স্থানীয় সৃত্রে জানা যায় – সম্প্রতি দেবীদ্বার উপজেলাধীন আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা ২০২৬ এর উত্তরপত্র মূল্যায়নের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাবে ভাইরাল হয়। উক্ত ভিডিওতে দেখা যায়,আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে উক্ত বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বাচ্চু মিয়া (৫২), তার এক ছাত্র মোঃ মেহেদী হাসান (১৫) কে দিয়ে এসএসসি পরীক্ষা ২০২৬ এর উত্তরপত্র মূল্যায়ন করতে থাকেন। উক্ত ভাইরাল ভিডিওর প্রেক্ষিতে বিষয়টি সারা দেশে আলোড়ন সৃষ্টি করলে, উক্ত ঘটনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লা এর উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোসাঃ পাপিয়া আক্তার তাদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০- এর ১০, ১২ ও ১৩ ধারায় অভিযোগ এনে দেবীদ্বার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। যার মামলা নং- ৮। এদিকে শনিবার রাতে থানা পুলিশের এসআই মোহাম্মদ শাহাদৎ হোসাইন অভিযান পরিচালনা করে উক্ত ঘটনায় অভিযুক্ত শিক্ষক মোঃ বাচ্চু মিয়া (৫২),ও খাতা মূল্যায়নে জড়িত থাকা ছাত্র মোঃ মেহেদী হাসান (১৫) কে গ্রেফতার করা হয়। পরে রোববার দুপুরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০