1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

বজ্রপাতে বাবার চোখের সামনে মারা গেল ছেলে

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৩০০ বার দেখা হয়েছে
বজ্রপাতে বাবার চোখের সামনে মারা গেল ছেলে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে এলাহাবাদ ইউনিয়নের সিমারকান্দা গ্রামের বিল্লাল হোসেন এর ছেলে মিনহাজ (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমারকান্দা গ্রামের কৃষি মাঠে ধানের চারা রোপন করছিল বাবা-ছেলে হঠাৎ বজ্রাঘাতে প্রাণ নিল সেই অষ্টম শ্রেণীতে পড়ুয়া ছেলে মিনহাজ(১৫)-এর।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মিনহাজুর তার বাবার সঙ্গে মাঠে ধানের চারা রোপণের কাজ করছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্বজনরা জানান। তবে একই ঘটনায় তার বাবা বিল্লাল হোসেন অক্ষত থাকেন।
নিহতের নিকটাত্মীয় বশির আহমেদ বলেন, বাবা-ছেলে একসঙ্গে জমিতে কাজ করছিল। হঠাৎ বজ্রপাত হলে মিনহাজ মারা যায়, কিন্তু তার বাবা কোনো আঘাত পাননি।
এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান সময় সংবাদকে বলেন, ‘সন্ধ্যার পর থেকে অনেকেই ফোন করে বজ্রপাতে এক কিশোর নিহত হওয়ার বিষয়ে জানতে চেয়েছেন। তবে এ ঘটনায় থানায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। আমরা বিষয়টির খোঁজখবর নিচ্ছি।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০