1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২৮২ বার দেখা হয়েছে
দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
  • এ আর আহমেদ হোসাইন

দেবীদ্বারে কভার ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে পড়ে সড়কে প্রাণ গেল মা-ছেলের, হাসপাতালে নিহতার বাব- মা, চালক ও অপর এক অজ্ঞাত যাত্রী সামান‍্য আহত হলেও তারা সুস্থ‍্য রয়েছেন বলে জানা যায়।
ঘটনাটি ঘটে বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৩টায় কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার বারেরা সরকার বাড়ি সংলগ্নে।
নিহতরা হলেন, মুরাদনগর উপজেলার জাড্ডা গ্রামের জুতার কারখানার ব্যবসায়ী দিদার মিয়ার স্ত্রী রৌশন আরা বেগম(৩৮) এবং তার ছেলে ইয়ামিন(৬)।
আহতরা হলেন ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাশারুপ গ্রামের মৃত বজলুমিয়ার ছেলে এবং নিহতার পিতা মো. তাজুল ইসলাম(৭৩) এবং তাজুল ইসলামের স্ত্রী মিনু আরা বেগম(৬৫), অপর আহত (অজ্ঞাত) এবং মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের লাল মিয়ার ছেলে সিএনজি চালক জিসান (৩৫)। আহত সিএনজি যাত্রী তাজুল ইসলাম (৭২) জানান, তিনি স্ত্রী, কণ‍্যা, নাতীকে নিয়ে কুমিল্লার ময়নামতি মৃত এক নিকট আত্মীয়ের তিন দিনের দোয়া শেষে ময়নামতি থেকে সিএনজি যোগে বাড়ি ফিরছিলেন। এসময় দেবীদ্বারের কাছাকাছি আসার পথে পেছন থেকে একটি কাভার্ড ভ‍্যান ধাক্কা দিলে সিএনজিটি সিটকে পড়ে ধুমড়ে মুচড়ে যায়, আমি এবং অপর এক যাত্রী ও চালক সামনে থাকায় রাস্তায় পড়ে যাই। ঘটনাস্থলে আমার মেয়ে নিহত হয়, হাসপাতাল নেয়ার পর আমার নাতী মারা যায়। পুলিশ ও স্থানীয়রা জানান, ময়নামতি থেকে একটি সিএনজি যোগে ৫ যাত্রী নিয়ে কোম্পানীগঞ্জ যাওয়ার পথে বেলা ৩টায় কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার পৌর এলাকার বারেরা সরকার বাড়ির সামনে পেছন দিক থেকে পাঠাও কোরিয়ার সার্ভিসের ছোট কাভার্ড ভ‍্যান (ঢাকা- মেট্রো ন-১৭-৯৩০১) পেছন থেকে ধাক্কা দিলে সিএনজি আরোহীরা হতাহত হন। কাভার্ড ভ‍্যানটি পালিয়ে গেলে স্থানীয়রা কংশনগর এলাকা থেকে ধরে এনে পুলিশে দেয়। দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, দূর্ঘটনায় নিহত মা’ ছেলের লাশ এবং কাভার্ড ভ‍্যান ও চালক থানা পুলিশের হেফাজতে আছে। হাইওয়ে পুলিশ নিহতের স্বজনরা আসলে ব‍্যাবস্থা নেবে। মীরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ(ওসি) মো. আক্তারুজ্জামান জানান হাইওয়ে পুলিশের কর্মকর্তা আরেফিন ও নোমান পুলিশের টিম নিয়ে দেবীদ্বারে আছেন, তারা বিষয়টি দেখছেন। আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০