1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

চাঁদপুরে ২১ জেলেসহ বিপুল পরিমানে জাল, নৌকা ও ইলিশ জব্দ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৫৯৩ বার দেখা হয়েছে
আমান উল্যা আমানঃ-
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার দায়ে ২৫ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়। এসময় ৫৫ লাখ মিটার কারেন্ট জাল, ৪টি মাছ ধরার নৌকা ও দুই মণ ইলিশ জব্দ করা হয়েছে। আটক জেলেরা হলেন – মো. ওসমান গনি, মো. সুজন, মো. ফাহিম, মো. কালু মিয়া, আ. কুদ্দুস আলী, মো. ইসমাইল, মো. ইউসুফ প্রধানিয়া, মো. মকবুল হোসেন প্রধানিয়া, মো. ফয়সাল প্রধানিয়া, মো. রাসেল প্রধানিয়া, মো. সাদ্দাম হোসেন, মো. এনামুল মোল্লা, মো. কুদ্দুস আলী সরদার, মো. আইমুর আলী, ইয়াকুব গাজী, মো. এমরান দর্জি, মো. রমেছ আলী, মো. গোলাম হোসেন, মো. ফারুক ও মো. সিদ্দিক আলী। চাঁদপুর নৌ থানার অফিসার ইনচাজ (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বলেন, শুক্রবার মধ্যরাত থেকে লক্ষ্মীরচর, রাজরাজেশ্বর, আমিরাবাদ, লালপুরসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এসময় মাছ ধরা অবস্থায় ৩টি নৌকা থেকে ২৫ জেলেকে আটক করা হয়। তাছাড়া পুলিশ দেখে পালিয়ে যাওয়া আরো একটি নৌকা এসময় জব্দ করা হয়। নৌকা ও নদীর বিভিন্ন স্থানে পেতে রাখা ৫৫ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। তিনি বলেন, আটক জেলেদের বিরুদ্ধে নৌ পুলিশ বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় নিয়মতি মামলা দায়ের করা হয়েছে। নিষেধাজ্ঞার সময়কালে কোন অবস্থাতে যেন জেলেরা নদীতে নামতে না পারে সে ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে। আগামীতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০