1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার নোয়াখালীতে বিএনপি-এনসিপির সংঘর্ষ,আহত ১২ ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর রহমান বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত হাইকোর্টে রিট খারিজ: নির্বাচন করতে পারছেন না মঞ্জুরুল আহসান মুন্সী কুমিল্লা-৪, মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা পেতে হাইকোর্টে লড়বেন,কর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান নোয়াখালীতে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে ২ তরুণের মৃত্যু

মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

রুহুল আমিন হাজারী: কুমিল্লা 

কুমিল্লা-৩ মুরাদনগর আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মোঃ মনিরুজ্জামান।


বুধবার (৪ ফেব্রুয়ারি) গণঅধিকার পরিষদ কার্যালয়ে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি ফরিদ উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে চলমান দুঃশাসন, ভোটাধিকার হরণ, গণতন্ত্রের সংকট এবং জনগণের ন্যায্য, অধিকার বঞ্চিত হওয়ার বাস্তবতায়- কেন্দ্রীয় জোট বা সমঝোতা থাকার কারনে মুরাদনগর উপজেলায় গণঅধিকার পরিষদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পারস্পরিক আলোচনা, বোঝাপড়া ও দায়িত্বশীল রাজনৈতিক উপলব্ধির ভিত্তিতে জোটবদ্ধভাবে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এই ঐক্য কোনো সাময়িক কৌশল নয়। এটি একটি গণতান্ত্রিক দায়িত্ববোধ থেকে জন্ম নেওয়া ঐক্য।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিভক্তি নয়, ঐক্যই জনগণের শক্তি। আর সেই শক্তির মাধ্যমেই অন্যায়ের বিরুদ্ধে বিজয় নিশ্চিত করা সম্ভব। এই জোট কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে নয়। এটি মুরাদনগরের মানুষ, দেশের মানুষ এবং গণতন্ত্রের পক্ষে নেওয়া একটি ঐতিহাসিক পদক্ষেপ।

মুরাদনগরের সর্বস্তরের জনগণ, তরুণ সমাজ ও গণতন্ত্রকামী সকল শক্তির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই ঐক্যের পাশে থাকুন, গণতন্ত্রের পাশে থাকুন। মুরাদনগর উপজেলার গন অধিকার পরিষদের ছাত্র-যুব শ্রমিক অধিকার পরিষদের সকল নেতৃবৃন্দকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের পক্ষে কাজ করার জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং গনঅধিকার পরিষদের মনোনিত প্রার্থী মনিরুজ্জামান ও মুরাদনগর উপজেলা গনঅধিকার পরিষদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পক্ষ থেকে বিএনপি মনোনীত প্রার্থীকে সমর্থন দিচ্ছি।

এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের প্রার্থী মোঃ মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক, উপজেলা গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক দাউদ উদ্দিন শহীদ, কুমিল্লা উত্তর জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিব সরকার, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোঃ কামাল, সাধারণ সম্পাদক রশিদ রানা, উপজেলা গণধিকার পরিষদের অর্থ সম্পাদক বিল্লাল হোসেন, কার্যকরী সদস্য জহির, উপজেলা যুব অধিকার পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাহমুদুল হাসান, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম, কুমিল্লা জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী, কুমিল্লা জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সহ-সমাজ সেবা সম্পাদক সিফাতসহ উপজেলা বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০