1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ

কয়লারঘাটে ট্রলারডুবি, নারী ও শিশুসহ ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ১১০২ বার দেখা হয়েছে
নিজস্ব প্রতিবেদক //
শনিবার সকালের দিকে রাজধানীর আমিনবাজার কয়লারঘাটে নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ওই ঘটনায় নারী ও শিশুসহ ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। জানা গেছে নিখোঁজ রয়েছেন ৬ জন। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম। তিনি জানান, আমিনবাজার এলাকায় কয়লার ঘাটে নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। খবর পেয়ে নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল। তবে তাৎক্ষণিকভাবে নিখোঁজদের নাম-পরিচয় কিছু জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০