1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

দেবীদ্বারে মঞ্জুরুল আহসান মুন্সীর নির্বাচন করতে বাধা নেই,করেছে ঋণপরিশোধ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৩৮৫ বার দেখা হয়েছে
দেবীদ্বারে মঞ্জুরুল আহসান মুন্সীর নির্বাচন করতে বাধা নেই,করেছে ঋণপরিশোধ
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • দেশের ঘটনা ডেস্ক:

কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণখেলাপির তালিকা থেকে স্থগিত করে জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন চেম্বার আদালত।
একই সঙ্গে ঋণখেলাপির তালিকা থেকে মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের আদেশও বহাল রাখা হয়েছে।
এখন প্রশ্ন উঠেছে, কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী নির্বাচন করতে পারবেন কি না? যদিও আইনজীবীরা বলছেন তার নির্বাচন করতে আজ পর্যন্ত বাধা নেই।
এ বিষয়ে প্রিমিয়ার ব্যাংকের আইনজীবী ব্যারিস্টার বিভূতি তরফদার বলেন, মঞ্জুরুল আহসান মুন্সী ঋণ পুনঃতফসিল করেছেন। এ কারণে তিনি আর ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হবেন না।
মঞ্জুরুল আহসান মুন্সীর আইনজীবী অ্যাডভোকেট সাইফুল্লাহ মামুন বলেন, আমরা স্টে ভ্যাকেটের জন্য চেম্বার আদালতে আবেদন দিয়েছিলাম। চেম্বার বিচারপতি আবেদনটি প্রধান বিচারপতির বেঞ্চে পাঠাননি। আমরা বলেছি ঋণ পরিশোধ করে দেওয়া হয়েছে। ব্যাংকের আইনজীবীও ছিল। কোর্ট বলল, আমি এটাকে আপিল বেঞ্চে দিচ্ছি না। আপনারা হাইকোর্টে যান।
তিনি আরও বলেন, আমাদের নমিনেশন চ্যালেঞ্জ করেনি। নির্বাচন করতে আজ পর্যন্ত বাধা নেই। তবে হাসনাত আপিল করেছেন। আমরাও আপিল করেছি। সেখানে কী হবে সেটা পরবর্তী বিষয়।
এর আগে, গত ৮ জানুয়ারি ঋণখেলাপির তালিকা থেকে কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। পরে এই আদেশ প্রত্যাহার চেয়ে আবেদন করে মঞ্জুরুল আহসান মুন্সী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০