1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

নোয়াখালীতে রোলার চাপায় শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ৩৪৩ বার দেখা হয়েছে
নোয়াখালীতে রোলার চাপায় শিশুর মৃত্যু
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলায় সরকারি রাস্তা মেরামতকাজে নিয়োজিত রোলারের চাপায় মো. আজিম (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
শনিবার (১০ জানুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে আলাউদ্দিনের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিম একই ওয়ার্ডের উত্তর বেজুখালিয়া এলাকার বেলাল উদ্দিনের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে উপজেলার হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে সরকারি সড়ক সংস্কারকাজে নিয়োজিত একটি রোলার বেপরোয়া গতিতে চলছিল। এ সময় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় শিশুটির ওপর উঠে যায় রোলারটি। এতে রোলারের চাকার নিচে পড়ে গুরুতর আহত হয় সে এবং তার মাথার এক পাশ থেঁতলে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয়রা রোলার চালক মো.জসিম উদ্দিনকে দুষছেন।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার পর থেকে রোলার চালক পলাতক রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০