1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

অতি শ্রীঘই ১২ বছরের ওপরের শিক্ষার্থীদের ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে- স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৬৭৯ বার দেখা হয়েছে
 নিজস্ব প্রতিবেদক //
শনিবার দুপুরে মানিকগঞ্জের গড়পাড়ায় সদর ও সাটুরিয়া উপজেলার ১৭৬ টি দুর্গাপূজা মন্ডপের কমিটির নেতৃবৃন্দদের সঙ্গে শুভেচ্ছা ও অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন- করোনা নিয়ন্ত্রণে আসায় আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছি। অতি শিগগির ১২ বছরের ওপরের শিক্ষার্থীদের মাঝে ভ্যাকসিন প্রদানের কার্যক্রম শুরু হবে। আমাদের কাছে যত ভ্যাকসিন আছে বা অর্ডারে রয়েছে তা দিয়ে আমাদের দেশে যাদের ভ্যাকসিন দেয়া প্রয়োজন তাদের প্রায় ৭০ শতাংশ মানুষকে দেয়া যাবে। তিনি বলেন, ইতিমধ্যে আমরা ২০ থেকে ৩০ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় এনেছি। আগামী ডিসেম্বরে ৫০ শতাংশ ও মার্চের মধ্যে ৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। যখন অনেকে ভ্যাকসিনের কথা ভাবে নাই, আমরা তখন থেকে ভ্যাকসিনের ব্যবস্থা করেছি। দুর্গাপূজায় সকলকে স্বাস্থ্যবিধি মেনেই পূজা অর্চনা করার নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, উৎসবে অতিরঞ্জিত কোনো কিছু করা যাবে না। শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে হবে। ওই সময় মন্ত্রী সদর উপজেলার ১১২টি ও সাটুরিয়ায় ৬৪টি পূজা মন্ডপের প্রতিনিধিদের হাতে ৫০০ কেজি করে চালের ডিও লেটার তুলে দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০