1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ

দুর্গাপূজা উপলক্ষে রাণীশংকৈলে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৬৮২ বার দেখা হয়েছে
 আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় পুজা উদযাপন, মন্দির সংস্কার ও দুস্থ হিন্দু পুরুষ মহিলাদের মাঝে প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার (৯অক্টোবর) বিকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে জাতীয় সংসদের সদস্য ও হিন্দু কল্যাণ ট্র্যাস্টের সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল এ চেক বিতরণ করেন ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ছবিকান্ত দেব সাধারন সম্পাদক সাধন বসাক প্রমূখ। রাণীশংকৈল উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ছবিকান্ত দেব জানান দুর্গাপূজা উদযাপনের জন্য উপজেলার ১৪টি মন্দিরকে বিভিন্ন অংকে মোট এক লক্ষ ২০ হাজার টাকা, ১৭ জন দুস্থ পুরুষ মহিলার প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট দুই লক্ষ পাঁচ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০