1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ভোলায় নতুন ৩টি গ্যাস কূপের সন্ধান

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ৫৯৫ বার দেখা হয়েছে
 ভোলা প্রতিনিধি //
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।ভোলায় প্রাকৃতিক গ্যাসের নতুন তিনটি কূপের (গ্যাস ক্ষেত্র) সন্ধান পেয়েছে। শনিবার বাপেক্সের উপ-ব্যবস্থাপক সৌমিত্র পাল চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন। সৌমিত্র পাল জানান, বাপেক্সের ভূ-তাত্ত্বিক জরিপে ভোলায় তিনটি কূপে গ্যাসের সন্ধান পেয়েছি। ইলিশা-১, ভোলা নর্থ-২ এবং টবগি-১ নামে এসব কূপে কী পরিমাণ গ্যাস রয়েছে তা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না। গ্যাস ফ্রোম নামে রাশিয়ান এক কোম্পানি নতুন এই তিনটি কূপ খননের কাজ করবে। জেলায় ইতোমধ্যে ছয়টি কূপ খনন করা হয়েছে। এই তিনটি কূপের খনন শুরু হলে জেলায় সর্বমোট কূপের সংখ্যা দাঁড়াবে ৯টি। বাপেক্স জানায়, জেলার বোরহান উদ্দিনের শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের চারটি কূপ ছাড়াও শাহবাজপুর ইস্ট এবং ভোলা নর্থ নামে আরও দুটি গ্যাস ক্ষেত্রের দুটি কূপে মোট গ্যাসের মজুদের পরিমাণ প্রায় ১.৩ টিসিএস (ট্রিলিয়ন কিউবিট ফিট)। এর মধ্যে নতুন আবিষ্কৃত শাহবাজপুর ইস্ট কূপে মজুদ রয়েছে ৭শ বিসিএফ এবং ভোলা নর্থ গ্যাস ক্ষেত্রে রয়েছে প্রায় ১ টিসিএফ ঘন ফুট গ্যাস। বাকি গ্যাস রয়েছে শাহবাজপুর গ্যাস ক্ষেত্রে। বাপেক্স আরও জানায়, বর্তমানে ভোলায় যে পরিমাণ গ্যাস মজুদ রয়েছে তার মধ্যে প্রতিদিন উত্তোলন হচ্ছে ৬৫ বিলিয়ন ঘনফুট। যা চারটি বিদ্যুৎ কেন্দ্র, একটি কারখানা ও বেশ কিছু গৃহস্থালি কাজে ব্যবহৃত হচ্ছে। জেলায় বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসের যে মজুদ রয়েছে, তা ভবিষ্যতে মোট মজুদের প্রায় দ্বিগুণ হতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০