1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

চাঁদপুরে ৬ পা নিয়ে বাছুরের জন্ম

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৫২০ বার দেখা হয়েছে
 চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে একটি গাভী ছয় পা ও দুই জরায়ু বিশিষ্ট একটি বকনা বাছুর প্রসব করেছে। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে বাছুরটিকে একনজর দেখতে মানুষ ছুটে আসছেন। বাছুরটি সম্পূর্ণ সুস্থ আছে। গত ৫ অক্টোবর বিকেলে ওই ওয়ার্ডের ঠাকুরচর গ্রামের ঢালী বাড়ির আবদুস ছাত্তার ঢালীর গাভীটি বিরল এই বাছুর জন্ম হয়। তবে বাছুরটি এখনো সুস্থ থাকলেও মা গাভীটি বাছুরটি প্রসব করতে গিয়ে কিছুটা অসুস্থ হয়ে পড়েছে। গাভীর মালিক আবদুস ছাত্তার ঢালী বলেন, দীর্ঘ ৪০ বছর ধরে গরু লালন-পালন করে আসছি। কিন্তু এই ধরনের ঘটনা আমার জীবনে এই প্রথম। তিনি বলেন, গাভীটি বাচ্চা প্রসব করতে গেলে প্রথমে বাছুরটির দুটি পা বাইরে বের হয়। কিন্তু পেছনের বাকি অংশ আর বের না হওয়ায় পশু চিকিৎসকদের ডাকা হয়। তারা এসে অনেকক্ষণ চেষ্টা করে গাভীটির বাচ্চা প্রসব করায়। এতে গাভীটি একটু অসুস্থ হলেও বাছুরটি সম্পূর্ণ সুস্থ আছে। ছাত্তার ঢালী আরও বলেন, বাছুরটির একটির জায়গায় দুটি জরায়ু, পেছনে দুটির জায়গায় চারটি পা আছে। বাকি সবকিছুই ঠিক আছে। উপজেলা (ভারপ্রাপ্ত) প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. তানভীর আনজুম অনিক জানান, বিরল বাছুর প্রসব প্রকৃতির একটি নিয়ম। এখানে কারও কোনো হাত নেই। বাছুরটি সঠিকভাবে মায়ের দুধ পেলে স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০