1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

দেবীদ্বারে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ২০৫১ বার দেখা হয়েছে
দেবীদ্বারে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • এ আর আহমেদ হোসাইন

কুমিল্লার দেবীদ্বারে মামুনুর রশিদ(৪০) নামে এক কৃষক বিষাক্ত সাপের কামড়ে মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৮ অক্টোবর) ভোর সকালে উপজেলার ৪ নং সুবিল ইউনিয়নের শিবনগর গ্রামের মধ্যপাড়া নায়েব আলী ফরেস্টারের বাড়িতে। নিহত মামুনুর রশিদ মৃত: হাজী মস্তাজ উদ্দিনের পুত্র। স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় গোয়াল ঘরে গরুর চিৎকার শুনে মামুন গোয়াল ঘরে যান। গরুগুলোকে খাবার দিয়ে ফেরার পথে পায়ে বিষধর সার্পের ধ্বংশন অনুভব করে তার বড় ভাই রহিমকে বলেন,ভাই আমাকে সাপে কামড় দিয়েছে। তাৎক্ষনিক দেবীদ্বার থেকে ওঝা নিয়ে যান। ওঝা চিকিৎসা দিয়ে বলেন, এখন আর সমস্যা নাই, এখন বিপদমুক্ত, এখন ফুটবল খেলতে পারবেন। ওঝা চলে আসার পর মামুনের অবস্থা আশংকাজনক দেখা দিলে তাকে দ্রুত দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাড়িতে নেয়ার পর চান্দিনা থেকে আরো একটি ওঝার দল নিয়ে আসলে, তারা জানান এখন আর কিছুই করার নেই। এ ব্যাপারে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, সাপের ধ্বংসনে এক লোকের মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, তবে কেউ অভিযোগ দেয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০