1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ডিমলায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে নানী- নাতনীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২২৯৬ বার দেখা হয়েছে
ডিমলায় পিকআপের চাকায় পিষ্ট হয়ে নানী- নাতনীর মৃত্যু
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • নীলফামারী প্রতিনিধি:

ডিমলায় নবজাতকশিশু নাতনিকে টিকা দিয়ে বাড়ি ফেরার পথে পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে নানী ও ১৪ দিনের নবজাতকশিশু সহ নাতনীর মর্মান্তিক মৃতু হয়েছেন । রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের গয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গয়াবাড়ী ইউনিয়নের শুটিবাড়ি বাজার এলাকার মো. আব্দুস ছাত্তার খানের স্ত্রী মোছা. সুর্য বানু (৫৫) এবং তার নাতনী মোছা. রুপালী আক্তার ( ১৪ দিন)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সুর্য খাতুন তার নবজাতক নাতনীকে নিকটস্থ টিকাদান কেন্দ্রে টিকা দিয়ে বাড়ী ফেরার পথে গয়াবাড়ি স্কুল এন্ড কলেজের সামনে পাকা রাস্তায় পৌছিলে পিছন থেকে ডিমলা গামী দ্রুতগতির একটি মালবাহী পিকআপ ভ্যান তাদের পিছন থেকে ধাক্কা দিলে পড়ে গেলে তাদের উপরে তুলে দিলে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ননবজাতক রুপালীর মাথার মগজ বের হয়ে ছিটকে পরে ঘটনা স্থলে তার মৃত্যু হয় । এসময় সুর্য বানুর দু পায়ের উপর দিয়ে পিকাপের চাকা গেলে তার দুপা ভেঙ্গে গুরুতর যখন প্রাপ্ত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর পিকআপ চালক পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং পিকআপটি জব্দ করেছে ।
এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ মো,ফজলে এলাহী ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে ডিমলা একটি মামলা দায়ের করা হয়েছে।
একই সাথে নানী ও নবজাতকশিশু নাতনীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০