1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নন্দীগ্রামে জামায়াতে যোগ দিলেন বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২৫৮৬ বার দেখা হয়েছে
নন্দীগ্রামে জামায়াতে যোগ দিলেন বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ছেড়ে অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজনে এক অনুষ্ঠানে তারা জামায়াতে ইসলামীতে যোগ দেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। এতে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মিজানুর রহমান ও বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু।

বিএনপি থেকে জামায়াতে ইসলামীতে যোগদানকারীদের মধ্যে রয়েছেন ভাটগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফারুক হোসেন, ইউপি সদস্য আব্দুর রহিম, বিএনপি নেতা গোলাম রব্বানী, শাহ আলম রেজা, ইউসুফ আলী, বদিউজ্জামান, আতাউর রহমান, মোরশেদুল বারী, শাকিল আহমেদ, আনোয়ার হোসেন, গোলাম মোস্তফা, সেকেন্দার আলী, আব্দুল হাকিম, শাহীন হাসান, আব্দুল আলিম, খোরশেদ আলম ও মোস্তাফিজুর রহমানসহ অর্ধশতাধিক নেতাকর্মী। ড. মোস্তফা ফয়সাল পারভেজ নবযোগদানকারী নেতাকর্মীদের গলায় ফুলের মালা পড়িয়ে বরণ করে নেন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এখবর প্রকাশের পর থেকে বিএনপি নেতাকর্মীরা বিএনপি থেকে জামায়াতে ইসলামীতে যোগদানকারীদের আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে আওয়ামী লীগ নেতাদের সাথে তোলা জামায়াতে ইসলামীতে নবযোগদানকারীদের বিভিন্ন ছবি ফেসবুকে পোস্ট করছেন।
এবিষয়ে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, ৫২-৫৩ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। জামায়াতে ইসলামীতে যোগদানের মাধ্যমে নন্দীগ্রামে ইসলামী আন্দোলনের ভিত্তি আরো সুদৃঢ় হবে।
উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, একসময় ইউপি সদস্য আব্দুর রহিম খাসি জবাই করে খাওয়া দিয়ে আওয়ামী লীগে যোগ দিয়ে ছিলো। এখন আবার জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছে। যাদের কথা বলা হচ্ছে তারা বিএপির কেউ নয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০