1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

দেবীদ্বারে চুলা তৈরি করতে গিয়ে খুঁড়ে পেল ৭১ রাউন্ড গুলি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২১৪৯ বার দেখা হয়েছে
দেবীদ্বারে চুলা তৈরি করতে গিয়ে খুঁড়ে পেল  ৭১ রাউন্ড গুলি
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • দেবীদ্বর কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে পরিত্যক্ত অবস্থায় ৭১ রাউন্ড গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী। বুধবার বিকালে এ ঘটনা ঘটে উপজেলার সুলতানপুর ইউনিয়নের বখরিকান্দি গ্রামে । মাটি খুঁড়ে চুলা তৈরির সময় পলিথিনে মোড়ানো এসব গুলি পাওয়া যায়।
যৌথবাহিনী সূত্র জানা যায়, বুধবার সকালে দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের বখরিকান্দি গ্রামের পূর্বপাড়ার মো. রশীদুল ইসলামের বসতঘরের সামনে রান্নাঘরের পাশে মাটির চুলা তৈরির জন্য মাটি খুঁড়লে একটি সাদা পলিথিনের ভেতরে পরিত্যক্ত অবস্থায় গুলি দেখতে পায়। পরে স্থানীয়রা বিষয়টি দেবীদ্বার সেনা ক্যাম্পে জানান।
খবর পেয়ে দেবীদ্বার সেনা ক্যাম্প ও দেবীদ্বার থানা পুলিশ বিকাল ৩টায় ঘটনাস্থল ছুটে গিয়ে ৭১ রাউন্ড গুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
যৌথবাহিনী প্রাথমিকভাবে ধারণা করছে, উদ্ধারকৃত গুলিগুলো নষ্ট এবং এগুলো মেশিনগানের হতে পারে।
এ ব্যাপারে দেবীদ্বার থানার পরিদর্শক (তদন্ত) মো. মাইনউদ্দিন বলেন, পরিত্যক্ত অবস্থায় মাটির নিচে পলিথিনে ব্যাগে ৭১ পিস গুলি উদ্ধার করা হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০