1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৪৭০ বার দেখা হয়েছে
রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
  • সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ও বেসরকারি সংস্থা ইএসডিও’র সহযোগিতায় দিবসটি নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বর পুকুরপাড়ে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রাণীসম্পদ কর্মকর্তা রূপম চন্দ্র মহন্তের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েব আমির মিজানুর রহমান মাস্টার, সেক্রেটারি মাওলানা রজব আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমআর বকুল মজুমদার, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশীদ মামুন, মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ আব্দুল মাবুদ, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. মোনায়েম এবং ইএসডিও থ্রাইব কর্মকর্তা ফজলুর করিম প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন। শেষে উপজেলা পরিষদ পুকুরপাড়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবেলা বিষয়ক বিভিন্ন মহড়া প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০