1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল করে দেয়ার হুসিয়ারী- কুমিল্লা বিভাগের দাবিতে উত্তাল নগরী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৪৯৮ বার দেখা হয়েছে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অচল করে দেয়ার হুসিয়ারী- কুমিল্লা বিভাগের দাবিতে উত্তাল নগরী
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা বিভাগ বাস্তবায়নের দাবিতে উত্তাল কুমিল্লা নগরী। রাজপথে আন্দোলনে নেমেছেন লাখো মানুষ। কুমিল্লা বিভাগ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি দেন সাধারণ মানুষ। শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় পূবালী চত্বরে সমাবেশে জড়ো হন কুমিল্লার সর্বস্তরের জনতা। এ সময় তারা হুশিয়ারি উচ্চারণ করেন আগামী এক সপ্তাহের মধ্যে কুমিল্লা বিভাগ ঘোষণা করা না হলে দেশের লাইফ লাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা অংশে ব্লক করে দেয়া হবে। সমাবেশে জেলার ১৭টি উপজেলা থেকে দলে দলে ভিড় করতে থাকেন কুমিল্লা প্রেমী নারী পুরুষ। এসময় কুমিল্লা বিভাগের দাবিতে নানান স্লোগান দিতে শোনা গেছে। বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর ব্যানারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন কন্টেন্ট ক্রিয়েটর অ্যাসোসিয়েশনের সভাপতি টিপু চৌধুরী। এসময় বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন,প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী ছিল কুমিল্লা। হাজারো ইতিহাস,ঐতিহ্যে ভরা কুমিল্লা যখনই বিভাগের ঘোষণার দ্বারপ্রান্তে যায় তখনই নানান মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়। নোয়াখালীসহ বৃহত্তর কুমিল্লার ৬টি জেলার বিভিন্ন দপ্তরের ৪২টি আঞ্চলিক কার্যালয় কুমিল্লায় অবস্থিত। একটা যুক্তিও নেই যেকুমিল্লা বিভাগ হয় না। তারা আরও বলেন,কুমিল্লাবাসীর দীর্ঘদিনের দাবি কুমিল্লা বিভাগ কুমিল্লা নামেই দিতে হবে।কুমিল্লা বিভাগের সঙ্গে যেসব জেলা থাকতে চায় না তাদেরকে বাদ রেখেও কুমিল্লা বিভাগ সম্ভব। কুমিল্লা বিভাগ যতদিন না বাস্তবায়ন হচ্ছে, ততদিন এই আন্দোলন চলবে।
সমাবেশে বক্তারা সরকারকে ১ সপ্তাহ সময় বেঁধে দেন। আগামী ১ সপ্তাহের মধ্যে কুমিল্লা বিভাগ ঘোষণা না করলে দেশের লাইফলাইন খ্যাত ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা বিশ্বরোড অংশ ব্লক করে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০