1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

এবার ভাঙা সড়কে মাছের পোনা ছেড়ে প্রতিবাদ করলেন- হাসনাত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২০৩৭ বার দেখা হয়েছে
এবার ভাঙা সড়কে মাছের পোনা ছেড়ে প্রতিবাদ করলেন- হাসনাত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • এ আর আহমেদ হোসাইন

খানাখন্দে ভরা সড়ক সংস্কারের দাবিতে কুমিল্লার দেবীদ্বার-চান্দিনা সড়কে মাছের ছেড়ে প্রতীকী প্রতিবাদ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে দেবীদ্বার উপজেলার কাচিশাইর বাজারের সামনে দেবীদ্বার-চান্দিনা সড়কে মাছ ছেড়ে এই প্রতিবাদ করেন তিনি। এসময় হাসনাত আব্দুল্লাহ বলেন, এই রাস্তায় মানুষ আসা যাওয়া করে, কয়েক দিন আগে এই রাস্তায় একটা ছেলে মারা গেছে। রাস্তা ঠিক না করলে তার চেয়ে ভালো রাস্তায় মাছের চাষ করুন। মাছ চাষ করলে মানুষ অন্তত কিছু মাছ খেতে পারবেন। হাসনাত বলেন- দেবীদ্বারের রাস্তাঘাট এতটাই খারাপ অবস্থা যে, মাছ ছেড়ে দিয়ে চাষ করার মতো। এখানে আপনারা জিয়ল (দেশি) মাছ ছাড়বেন। আমি মাছ ছাড়ছি আপনারাও ছাড়বেন।
এলাকাবাসী জানান,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে কুমিল্লা-সিলেট মহাসড়কে যুক্ত হওয়া দেবীদ্বার-চান্দিনা সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি ভেঙে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ভাঙা আর বড় বড় গর্তের সড়কটি অতিক্রম করতে াযাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) হাসনাতের ২ মিনিট ২ সেকেন্ডের কল রেকর্ড ভাইরাল হয়। সেখানে তিনি কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফার সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন। হাসনাত বলেন, কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবীদ্বার নিউমার্কেট অংশে অক্টোবরের ২০ তারিখের মধ্যে সংস্কার শুরু না হলে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়ে ধান চাষ করবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০