1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
জয়ভেরী পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সহিদুল হকের রাস্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত তাজমীনকে ধর্ষণ-হত্যার পর মসজিদের সামনের পুকুরে গোসল করে সুমন: পুলিশ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা, জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন প্রভাতী ইন্স্যুরেন্সের ডিএমডি হলেন মোহাম্মদ সিরাজুল ইসলাম Coronavirus disease 2019 ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত:ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা, ঘাতক আটক দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ, একদিন পর মিলল মরদেহ কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩

মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদন্ড

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৪৯৮ বার দেখা হয়েছে
মায়ের অভিযোগে মাদকাসক্ত  ছেলের কারাদন্ড
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • এ আর আহমেদ হোসাইন

কুমিল্লা দেবীদ্বারে মাদক সেবন করে পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টি করায় মায়ের অভিযোগে দীপংকর চন্দ্র শীল(৩০) নামের এক যুবককে ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড ও নগদ ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
৯ অক্টোবর (বৃহস্পতিবার) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। সে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত কমল চন্দ্র শীলের ছেলে দীপংকর চন্দ্র শীল।
স্থানীয় সৃত্রে জানা যায় দীপংকর চন্দ্র শীল প্রতিদিনই মাদক সেবন করে তার পরিবারের সদস্য বাবা- মা ও ভাই-বোনসহ তাদের উপর নির্যাতন চালাত এবং সমাজে বিশৃঙ্খলা সৃস্টি করত। যার ফলে তার আপন মা স্বপ্না রানী শীল অতিষ্ঠ হয়ে প্রশাসনের কাছে অভিযোগ দিলে বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল উদ্দিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে থানা পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করলে তার ছেলের মাঝে মাদক সেবনের আলামত মিলে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তাকে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৫শ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এদিকে সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল উদ্দিন জানান- একটি সুন্দর ও নিরাপদ দেবীদ্বার গড়তে ও তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে কাউ কে ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০