1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন

রাজধানীতে ঠেলাগাড়ির চাপায় শিশুর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৫৫১ বার দেখা হয়েছে
 নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর ইসলামবাগে ঠেলাগাড়ির চাপায় সাইফুল ইসলাম মৃধা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সাইফুল মাদারীপুর কালকিনি উপজেলার শিপন মৃধার ছেলে। শিপন মিয়া একটি প্লাস্টিক কারখানায় কাজ করেন। তিনি পরিবার নিয়ে ইসলামবাগ আলীরঘাট ৩৮/৩৩- জি নম্বর বাসার তৃতীয় তলায় থাকেন। শুক্রবার (৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ইসলামবাগ আলীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর চাচা রিপন মৃধা জাগো নিউজকে জানান, আমাদের বাসার পাশে একটি অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় একটি পণ্যভর্তি ঠেলাগাড়ির নিচে চাপা পড়ে সাইফুল। তাৎক্ষণিকভাবে সাইফুলকে উদ্ধার করে পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যান পথচারীরা। সেখানে অবস্থার অবনতি হলে সাইফুলকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল্লাহ খান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০