1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দোকানে নিহত-৩,আহত একাধিক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ৩৯৫ বার দেখা হয়েছে
ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দোকানে নিহত-৩,আহত একাধিক
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • ফেনী প্রতিনিধি

ফেনীতে নিয়ন্ত্রণ হারিয়ে সুগন্ধা পরিবহনের একটি যাত্রী বাহী বাস প্রথমে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনি কাভার্ডভ্যান ও অটোরিকশাকে ধাক্কা দিয়ে একটি দোকানে উপর উল্টে যায়। এঘটনায় তিনজন নিহত হয়েছেন। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে ১০টা দিকে দাগনভূঞা উপজেলার সিলোনীয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে সুগন্ধা পরিবহনের একটি বাস ফেনী নোয়াখালীর উদ্দেশে ছেড়ে যাচ্ছিল। বাসটি দাগনভূঞা উপজেলার সিলোনীয়া বাজারে পৌঁছলে সেখানে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যান ও একটি অটোরিকশাকে স্ব জোরে ধাক্কা মেরে পাশে একটি দোকানে উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসে ও দোকানের ভেতরে থাকা বেস কয়েকজন মারাত্মক ভাবে আহত। দুর্ঘটনা বেশ সময় পর স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ফেনী আধুনিক জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়।
হাসপাতালে নেওয়ার পর হাসপাতালের কর্তৃপক্ষ এক নারী সহ তিনজ নের মৃত্যু খবর নিশ্চিত করেন।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন দাগনভূঞার খুশিপুরের বাসিন্দা শামিম আরা বেগম ও দক্ষিণ জায়লস্করের বাসিন্দা মো. শ্রাবণ। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন দক্ষিণ জয়লস্করের বাসিন্দা জান্নাত আক্তার বৃষ্টি, তামিম, আফিয়া, সাহাব উদ্দিন, খুশিপুরের বাসিন্দা নাফসি, ফেনী সদরের দক্ষিণ মাথিয়ারার বাসিন্দা আব্দুল্লাহ ও খোদেজা বেগম।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে ফেনীর দাগনভূঞা থানার ওসি ওয়াহিদ পারভেজ কালবেলাকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০