1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

দেবীদ্বারে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাই বোনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩৪ বার দেখা হয়েছে
দেবীদ্বারে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাই বোনের মৃত্যু
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • এ আর আহমেদ হোসাইন

কুমিল্লার দেবীদ্বারে একই পরিবারের আপন চাচাতো ভাই বোন জারিফ (২) ও নাবিলা (২) নামে ২ শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। নিহত জারিফ(২) চান্দপুর গ্রামের আব্দুল জলিল’র পুত্র এবং নাবিলা(২) সোহাগ হোসেন’র কন্যা। নিহত দুই শিশুর পিতা আব্দুল জলিল ও সোহাগ হোসেন আপন ভাই। তারা চান্দপুর গ্রামের মোসলেম উদ্দিন’র বড় ও মেজ ছেলে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের চান্দপুর গ্রাামের মিঠাপুকুরিয়া হাকীম হুজুরের বাড়ির নিজ পুকুরে। সরেজমিনে গিয়ে নিহত দুই শিশুর আপন চাচা সাকিব’র সাথে কথা বললে তিনি জানান, সকাল ১০ টায় আমি বাড়িতে নাস্তা খেতে এসে দেখি উঠানে জারিফ ও নাবিলা খেলাধুলা করছে। নাস্তা খেয়ে বাড়ি থেকে যাওয়ার একটু পরেই শুনি আমার ভাতিজা ও ভাতিজী নিখোঁজ। এদিক সেদিক খুঁজার পর শুনি পুকুরের পানি থেকে ডুবন্ত অবস্থায় তাদের উদ্ধার করা হয়। তাদের দ্রæত স্থানীয় একটি ফামের্সীতে নিয়ে গেলে ফার্মেসীর মালিক তাকে মৃত ঘোষণা করেন। আমাদের বিশ্বাস হচ্ছিল না, সঙ্গে সঙ্গে আবারো তাদের দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ওদের মৃত্যুর খবরটা মেনে নিতে পারি নাই। ফের আবারো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অনেক চেষ্টা করেও তাদের বাঁচাতে পারি নাই। ঘটনায় নিহতের পরিবারসহ পুরো এলাকা জুড়ে শোকের মাতম বইছে।
এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, ঘটনার বিষয়ে আমাদের কেউ অবগত করেনি। যদি নিহতের পরিবারের পক্ষে থেকে কোন লিখিত অভিযোগ দায়ের করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০