1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

দেবীদ্বারে পবিত্র ঈদ মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে র‍্যালী ও জশনে জুলুস উদযাপন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৭৫ বার দেখা হয়েছে

দেবীদ্বার প্রতিনিধি:

কুমিল্লার দেবীদ্বারে আহলে সুন্নাত ওয়াল জামাত কতৃক আয়োজিত ১৫০০ তম ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল র‍্যালী ও জশনে জুলুস উদযাপন করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় জশনে জুলুস ও বর্ণাঢ্য র‍্যালী। র‍্যালীটি দেবীদ্বার রেয়াজ উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ হতে শুরু করে নিউ মার্কেট চত্ত্বর হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

এ সময় বক্তব্য রাখেন, অধ্যক্ষ মুফতি আবু হানিফ আল কাদেরী, সুফিবাদ গবেষণা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান ও কুমিল্লা দৌলতশাহ দরবার শরীফের সভাপতি মো. মোবারক হোসেন মুরাদ, রাজামেহার গফুর শাহ মাজারের সভাপতি ও বিশিষ্ট সুফিবাদ গবেষক মো. মোজাফ্ফর আহমেদ, আশেকে রাসুল গোলাম মোস্তফা, হাজী আঃ হান্নান, দেলোয়ার হোসেন, মোছলে উদ্দিন মিছির, মোঃ সহিউদ্দিন মজনু, মাওলানা দেলোয়ার হোসেন, ইঞ্জিনিয়ার শাহ জামান, মোবারক হোসেন, মোঃ মোজাফফর আহম্মেদসহ আরো অনেকে।

জশনে জুলুসে বক্তারা বলেন, এই দিন মহানবী হযরত মোহাম্মদ (সা.) পৃথিবীতে আগমন করেন। নবীর আদর্শ থেকে শপথ নেওয়ার দিন। কোরআন সুন্নাহের প্রদর্শিত পথ সুগম হওয়ায় বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয়। নবী- রাসুলকে অনুসরণের মাধ্যমে কোরআনের প্রদর্শিত পথে ইহকালে ও পরকালের শান্তি অবধারিত। পরে মিলাদ-কিয়াম ও দোয়া মোনাজাতের মধ্যেদিয়ে শেষ হয় জশনে জুলুসের কর্মসূচি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০