1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

দেবীদ্বারে ট্রাকের ধাক্কায় সড়কে প্রাণ গেল সিএনজি যাত্রীর: আহত-৪

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৩২২ বার দেখা হয়েছে
দেবীদ্বারে ট্রাকের ধাক্কায় সড়কে প্রাণ গেল সিএনজি যাত্রীর: আহত-৪
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • এ আর আহমেদ হোসাইন

কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার চরবাকর বাস ষ্ট্যান্ডে ট্রাকের ধাক্কায় সিএনজি আরোহী এক যাত্রী নিহত ও চালকসহ ৪ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে মারাত্মক আহত সিএনজি চালক আবুল কাসেম(৫৫)কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অজ্ঞাত এক মহিলাসহ বাকী ৩ জনকে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। নিহত ব্যাক্তি আব্দুল ওয়াহেদ সরকার(৭০) দেবীদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের সরকার বাড়ির মৃত আব্দুল গনি সরকারের পুত্র। পেশায় তিনি একজন টিউবয়েল মিকানিক্স ছিলেন। আহতরা হলেন, সিএনজি চালক আবুল কাসেম(৫৫) দেবীদ্বার পৌর এলাকার বড়আলমপুর গ্রামের মৃতঃ আব্দর রহমানের পুত্র। দেবীদ্বার মাসুয়াবাদ গ্রামের ছিদ্দিকুর রহমানের পুত্র নাঈম(২৬) ও ছোট আলমপুর গ্রামের আব্দুল করিম সরকারের পুত্র তাহসিন(১৮) এবং অজ্ঞাত মহিলা (৪০)।
আহত সিএনজি যাত্রী তাহসিন জানান, বৃহস্পতিবার (২১ আগস্ট) সিএনজি যোগে কংশনগর থেকে দেবীদ্বার আসার পথে সন্ধ্যা ৬ টায় চরবাকর বাস ষ্ট্যান্ডে আসার পর একটি কুকুর রাস্তা পারাপারের সময় সাইড দিতে যেয়ে কুমিল্লাগামী একটি মালবাহী ট্রাক সিএনজিটিকে চাপা দেয়। এসময় চালকসহ ৫ যাত্রীই আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন এবং চালককে কুমেক হাসপাতালে রেফার করেন।
এ ব্যপারে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মো. ইব্রাহীম বলেন, জরুরী বিভাগে আনা সড়ক দূর্ঘটনায় আহত ৫ জন রোগীর মধ্যে একজন মৃত অবস্থায় নিয়ে আসেন। বাকীদের মধ্যে একজনকে কুমেক হাসপাতালে প্রেরন করেছি। এ ব্যপারে মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আনিসুর রহমান বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় জানান, সংবাদ পেয়ে হাসপাতাল এসে জানতে পারি নিহত ব্যাক্তিকে তার স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। আমরা তার বাড়িতে যাচ্ছি, পরিবারের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০