1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

ঝিনাইদহে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষন, ধর্ষক আটক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১
  • ৪৮৩ বার দেখা হয়েছে
 মোঃ বনি ঝিনাইদহ জেলা প্রতিনিধি //
ঝিনাইদহে মোবাইলে প্রেম অতপর বিয়ের প্রস্তাব। রাজি হয়ে যায় মেয়েটি। যুবকের কথায় সরল বিশ্বাসে আসেন ঝিনাইদহ শহরের ট বাজার এলাকার একটি আবাসিক হোটেলে। রাতভর ধর্ষন করে হোটেলে মেয়টিকে একা রেখে পালিয়ে যায় যুবক জুবায়ের। এদিকে এ ঘটনায় শুক্রবার মামলা হয় ঝিনাইদহ সদর থানায়। বিয়ের প্রলোভন দেখিয়ে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণের দায়ে র‌্যাব শুক্রবার সকালে ধর্ষক জুবায়ের হোসেন (২৪) কে শহরের বাসষ্ট্যন্ড এলাকা থেকে গ্রেফতার করে। পুলিশ জানায়, ঝিনাইদহ সদর থানা রামচন্দ্রপুর গ্রামের ওই যুবতীর সঙ্গে ঝিনাইদহ সদর উপজেলার অশ্বস্থলী গ্রামের শরিফুল ইসলামের ছেলে জুবায়েরের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। জুবায়ের দ্রুত বিদেশ চলে যাবে বলে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয়। মেয়েটি তার কথায় সায় দিয়ে বৃহস্পতিবার ঝিনাইদহ শহরে আসে। তারা স্বামী স্ত্রী পরিচয় দিয়ে ওঠে একটি আবাসিক হোটেলে। শুক্রবার সকালে এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়, যার নং ১১/২১। ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান জানান, গোপন সুত্রে খবর পেয়ে ধর্ষক জুবায়েরকে শুক্রবার সকালে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০