1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

নোঙর করা ট্রলারে বাল্কহেডের ধাক্কা নিহত ২

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৪১৪ বার দেখা হয়েছে
নোঙর করা ট্রলারে বাল্কহেডের ধাক্কা নিহত ২
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে অজ্ঞাত ব্লাকহেডের ধাক্কায় মাছধরার এক ট্রলার ডুবির ঘটনায় দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার(২৮ জুলাই) ভোর রাতের দিকে উপজেলার সুখচর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন,উপজেলার চরকিং ইউনিয়নের শুল্লুকিয়া গ্রামের মনির উদ্দিনের ছেলে সাকিব উদ্দিন(১৭) ও সুখচর ইউনিয়নের ৮নম্বর ওয়ের্ডের দেলোয়ার হোসেনের ছেলে মো.আরাফাত (১৮)স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘনা নদীর তীরে নোঙর করা অবস্থায় ছিল আফছার মাঝির মাছধরার ট্রলার। নোঙর করা ওই ট্রলারে আফছার মাঝিসহ চারজন ঘুমিয়ে ছিলেন। রাত ৩ টার দিগকে আকস্মিক দক্ষিণ দিক থেকে আসা একটি ব্লাকহেড ট্রলারটিকে ধাক্কাদেয়। এতে ঘটনাস্থলে ট্রলারটি উল্টে যায়। পরে তাদের শৌরবিৎকার শুনে পাশের জেলেরা এসে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে। ঘটনার পর পরই রাতের আঁধারে ব্লাকহেডটি পালিয়ে যায়। এক ঘন্টা পর নদীতে ভাসমান অবস্থায় সাকিব নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়। সোমবার দুপুরের সুখচরের রামচরণ বাজার সংলগ্ন মেঘনা নদী থেকে নিখোঁজ আরেক জেলে আরাফাতের মরদেহ উদ্ধার করা হয়।
নলচিরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচাজ আশিষ চন্দ্র সাহা বলেন, খবর পেয়ে সকালে একজনের মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। দুপুর ১টার দিকে স্থানীয়দের থেকে আরেকজনের মরদেহ উদ্ধারের খবর পেয়েছি। গভীর রাতে নোঙর করা ট্রলারে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০