1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

পঞ্চগড়ে কলেজ ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৬০৯ বার দেখা হয়েছে
 মনজু হোসেন স্টাফ রিপোর্টার:
পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলায় নিজ শয়ন ঘরে গলায় ফাঁস লাগানো অবস্থায় কলেজ ছাত্র মোস্তাকিন (১৮) নামে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ অক্টোবর) রাতে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের লক্ষ্মীপতি পাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। জানা যায়, নিহত মোস্তাকিন একই এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে পঞ্চগড়ের ব্যারিষ্টার জমির উদ্দীন সরকার কলেজিয়েট ইন্সটিটিউটের একাদশ শ্রেণির ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার সময় পরিবারের লোকেরা বাড়ির বাইরে ছিল। এদিকে বিকেলে মাঠে নিজেদের জমিতে কাজ শেষে বাড়িতে আসে মোস্তাকিন। রাতে মোস্তাকিনকে বাড়ির লোকেরা দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে এক পর্যায়ে তার নিজ শয়ন ঘরে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ দেখতে পায়। পরে দ্রুত ঝুলন্ত অবস্থায় থেকে রশি কেটে মৃতদেহটি নিচে নামায় পরিবারের লোকেরা। আত্মহত্যার কারণ কেউ বলতে পারেনি। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক শুনানি শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০