1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

কুমিল্লার দাউদকান্দিতে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৩৭১ বার দেখা হয়েছে
কুমিল্লার দাউদকান্দিতে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে আল মামুন (৪০) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাস স্টেশনে এ ঘটনা ঘটে। নিহত আল মামুন কুমিল্লার তিতাস উপজেলার শোলাকান্দি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আল মামুন হত্যাসহ খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অস্ত্র ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাসসহ বিভিন্ন থানায় মোট ২৩টি মামলা রয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি রাতে গৌরীপুর মোড়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেকপোস্টে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ও ৩০ লিটার দেশীয় তৈরি মদ জব্দ করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পেয়ে ঢাকায় আত্মগোপনে ছিলেন।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, শুক্রবার রাতে আল মামুন তিন নারীসহ কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে ঢাকার গাবতলী থেকে একটি বাসে ওঠেন। গৌরীপুর বাস স্টেশনে বাস থামলে তিনি পানি কিনতে নেমে পড়েন। এ সময় তিন থেকে চারজন দুর্বৃত্ত তার ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। তাকে কুপিয়ে গুরুতর জখম করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। হত্যার পেছনে কারা জড়িত ও কী কারণে এ হত্যাকাণ্ড তা তদন্ত করে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০