1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
এসএসসি কেন্দ্রে ঢুকে লাইভ, নিয়ম ভাঙায় তোপের মুখে এমপি সেলিম ভূঁইয়া দেবীদ্বারে প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা: অনুপস্থিত ৮১ শিক্ষার্থী দেবীদ্বারে কাভার্ড ভ‍্যানের ধাক্কায় সিএনজি সিটকে সড়কে প্রাণ গেল মা- ছেলের দেবীদ্বারে মাদ্রাসার দেওয়াল ধসে ৭ বছরের শিক্ষার্থীর মৃত্যু ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ কুমিল্লার দাউদকান্দিতে সড়কে দুর্ঘটনায় নিহত২,আহত ৪ কুমিল্লায় বাস-প্রাইভেট কার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫ রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লা ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত

নোয়াখালীতে পুকুরের পানিতে ভাসছিল নারীর মরদেহ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২৮৯ বার দেখা হয়েছে
নোয়াখালীতে পুকুরের পানিতে ভাসছিল নারীর মরদেহ
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কবিরহাট উপজেলায় পুকুর থেকে এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ জুলাই) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এর আগে, বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের পরশুরামপুর গ্রামের ভূঁঞা বাড়ির সামনের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মারা যাওয়া রোকেয় পারভীন সুরমা (৬০) সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের লক্ষীনারায়নপুর গ্রামের সুরমা মঞ্জিলের নুরুল মতিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়া জানায়,পারভীন সিজোফ্রেনিয়া মানসিক রোগে আক্রান্ত ছিলেন। বুধবার রাতে ঘরে চিৎকার চেঁচামেচি করেন। মাঝে মধ্যে তিনি এ রকম করে থাকেন। এনিয়ে বৃহস্পতিবার সকালে ঘর থেকে বের হয়ে যান। একই দিন রাত সাড়ে ৮টার দিকে পথচারীরা তার মরদেহ পার্শ্ববর্তী কবিরহাট উপজেলার পরশুরামপুর গ্রামের খোকন ভূঁঞার বাড়ির পুকুরে ভাসতে দেখে। খবর পেয়ে রাত ১২টার দিকে ঘটনাস্থল থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়দের ধারণা, কাঁদা পানি মাড়িয়ে হাঁটার সময় পুকুরের পানিতে পড়ে গিয়ে ওই নারীর মৃত্যু হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, বৃদ্ধার ছেলে মনিরুল আহছান জানায় তার মা মানসিক রোগী ছিলেন। স্থানীয়দের তথ্যের ভিক্তিতে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহৃ দেখা যায় নি। মরদেহের ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর হবে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০