1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে নৈশ কোচ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত-২

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৫১৬ বার দেখা হয়েছে
 আব্দুল্লাহ আল সুমন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে নৈশ কোচ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার(৭ অক্টোবর) সকালে সদর উপজেলার বেগুনবাড়ী ইউনিয়নের ২৯ মাইল কদমতলি নামক এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম। নিহতরা হলেন: দিনাজপুর বীরগঞ্জ নিজপাড়া এলাকার সাহাদাত (২৫) ও সঞ্জয় (২৮) বলে যানা গেছে। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালের দিকে রোমার নামের একটি যাত্রীবাহী নৈশ কোচ ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের দিকে আসছিলেন। অপরদিকে ঠাকুরগাঁও থেকে মোটরসাইকেল করে ওই দুই আরোহী যাচ্ছিলেন দিনাজপুরের দিকে। পথে সদর উপজেলার ২৯ মাইল এলাকায় পৌঁছলে কোচটির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় দুই মোটরসাইকেল আরোহী। ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতী চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০