1. bdweb24@gmail.com : admin :
  2. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
অন্তর্বর্তীকালীন ইউনুস সরকার এর সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিলের দাবিতে (সিপিবি)র মানববন্ধন দেবীদ্বারে ক্ষেতমজুর সমিতির সম্মেলনে লিল মিয়া সভাপতি ও রোবেল মিয়া সাধারণ সম্পাদক দেবিদ্বারে ভুল চিকিৎসা অপপ্রচার ব্যর্থ, সুস্থ মা ও নবজাতক ছাড়পত্র দিল হাসপাতাল দেবীদ্বারে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত Coronavirus disease 2019 বগুড়ায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার মৃত্যুদণ্ড ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ক্যামব্রিজ ও লেভেলে সাত বিষয়ে এ প্লাস পেলেন সাফওয়ান হোসেন দেবীদ্বারে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল দেবীদ্বারে ১৪ পলিব‍্যাগে মিলল বাড়ির মালিকের অর্ধশত টুকরা; মাথা পাওয়া গেলেও পাওয়া যায়নি পা

১৭ বছর আন্দোলন সংগ্রাম না হলে মাত্র ৩৬ দিনে ফ্যাসিবাদী সরিয়ে দেওয়া সম্ভব হতাে না- এম এ হান্নান 

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৪০৪ বার দেখা হয়েছে
১৭ বছর আন্দোলন সংগ্রাম না হলে মাত্র ৩৬ দিনে ফ্যাসিবাদী সরিয়ে দেওয়া সম্ভব হতাে না- এম এ হান্নান 
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • আমান উল্যা আমান:-

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে ফরিদগঞ্জে মৌন মিছিল করেছে উপজেলা বিএনপি।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে বাসস্ট্যাণ্ড এলাকা থেকে মৌন মিছিল বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা।
সমাবেশে উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মজিবুর রহমান দুলালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নান।
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মোহাম্মদ ইউনুছ, সাবেক মেয়র মো. মঞ্জিল হোসেন আব্দুল খালেক পাটোয়ারী,পৌর বিএনপির আহ্বায়ক আমানত হােসেন গাজী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ,আবু জাফর খসরু মোল্লা, আব্দুল খালেক পাটওয়ারী, মহসীন মোল্লা, মাসুদ আলম, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি  ইমাম হোসেন পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জু, সাধারণ সম্পাদক আবু ইউছুফ চৌধুরী শাওন প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এম এ হান্নান, বিগত ফ্যাসিস্ট আমলে আন্দোলনকারীদের রক্তদানকে যারা কলঙ্কিত করার চেষ্টা করছে, গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ফাটল ধরাতে চাচ্ছে, বিভিন্ন অপ্রীতিকর ঘটনায় বিএনপিসহ অন্যান্য দলের নেতৃস্থানীয় নেতাদের নামে কুৎসা রটানোর চেষ্টা করছে, বিভিন্ন রকমের স্লোগানের মধ্যে দিয়ে বিভক্তি চেষ্টা করছে তারা ফ্যাসিবাদের আগমনকে স্বাগত জানায়।
তিনি আরও বলেন, বিগত ১৭ বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় ২০২৪ এর জুলাইয়ের ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের সংগঠিত হয়েছে। মাত্র ৩৬ দিনে একটি ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে দেওয়া সম্ভব নয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০